শাহরাস্তিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ৭, ২০২২ | ৭:১০
Link Copied Successfully!

শাহরাস্তিতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৭ জানুয়ারি বিকেল ৪টায় উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‍্যালীটি শুরু হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার পর কেক কাটার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও শাহরাস্তি-হাজীগঞ্জ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি বলেন, ছাত্রলীগের গৌরব উজ্জ্বল ইতিহাস ধরে রাখতে হবে। কেউ যেন ছাত্রলীগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ফায়দা লুটতে না পারে সে দিকে নজর রাখতে হবে। নাহলে জাতির পিতা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তা থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে। জাতির পিতার প্রতি তোমাদের যে শ্রদ্ধা ভালোবাসা রয়েছে সেটুকু অক্ষুন্ন রাখতে তোমরা কখনো ভোটের রাজনীতির হাতিয়ার হিসেবে কাজ করবে না।

উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ ইমরান মনিরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা জেড এম আনোয়ার, আঃ মান্নান বেপারি, মোস্তফা কামাল চৌধুরী, এফ কাদের বাবু, হেলাল উদ্দিন মোল্লা, আসাদুজ্জামান ভুইয়া, ইমাম পাটোয়ারী, মাহফুজুল কবীর, মনির হোসেন আবদুল্লাহ আল মামুন তোফায়েল হোসেন তপু প্রমুখ।

বিজ্ঞাপন

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা