মতলব উত্তরের দশানী এলাকা থেকে ১৬ হাজার লিটার চোরাই তেল জব্দ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ৪, ২০২২ | ৭:৩৬
Link Copied Successfully!

চাঁদপুরের মেঘনা নদীর মতলব উত্তরের দশানী এলাকা থেকে প্রায় ১৬ হাজার লিটার চোরাই তেল জব্দ করেছে স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ড।

মঙ্গলবার (৪ জানুয়ারী) সকালে মতলব উত্তর উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড মধ্য দশানী এলাকা সংলগ্ন নদীর তীর এলাকায় চোরাই তেল ক্রয়ের সংবাদ পেলে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন,কোস্টগার্ড ও মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে চোরাই তেল জব্দ করেন। অভিযানের খবর পেয়ে দোকানে থাকা মালিক কর্মচারীর দৌড়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ডের প্রাথমিক ধারনা তেল চোর সিন্ডিকেটের সদস্যরা তেলবাহী কোন বড় জাহাজ থেকে পাইপের সাহায্যে তেল নামিয়ে ট্রলারযোগে নদী সংলগ্ন তীরবর্তী অস্থায়ী দোকানে রাখে।

বিজ্ঞাপন

মতলব উত্তর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও)গাজী শরিফুল হাসান বলেন, মেঘনা নদীর দশানী এলাকায় দীর্ঘদিন থেকে একটি চক্র তেলবাহী ট্যাংকার ও জাহাজ অতিক্রমের সময় জাহাজ কর্মচারীদের যোগসাজশে স্বল্প মূল্যে ভোজ্য ও জ্বালানি তেল নামিয়ে দীর্ঘদিন যাবত পাচার করে আসছিল। সংবাদ পাওয়ার সাথে সাথে অভিযান পরিচালনা করে প্রায় ১৬ হাজার ৮’শ লিটার ডিজেল তেল জব্দ করি। মেঘনা নদীকে সুরক্ষিত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। তবে তেল চুরির সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে বলে জানান তিনি।

অভিযানে চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান সহ কোস্টগার্ড, নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০