পিএইচপি কুরআনের আলো চাঁদপুরে ১৪ জন পেলো ইয়েস কার্ড

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৪, ২০২২ | ১১:৪৫
Link Copied Successfully!

হাজীগঞ্জে ‘পিএইচপি কুরআনের আলো’ প্রতিভার সন্ধানে-২০২২ প্রতিযোগিতার এর অডিশন রাউন্ড সম্পন্ন হয়েছে।

সোমবার হাজীগঞ্জের আলীগঞ্জ দারুস সুন্নাহ নূরানী ও হাফেজিয়া মাদারাসায় এই অডিশন রাউন্ড সম্পন্ন হয়। অডিশনে চাঁদপুর জেলার বিভিন্ন মাদরাসা থেকে ৩৫ জন কুরআনের হাফেজ অংশ নেয়। এর মধ্যে ১৪ জন প্রতিযোগী উত্তীর্ণ হয়ে ঢাকা যাওয়ার ইয়েস কার্ড পেয়েছে। ইয়েস কার্ডপ্রাপ্ত হাফেজরা হলেন, হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ দারুস সুন্নাহ নূরানী ও হাফেজিয়া মাদারাসার শিক্ষার্থী মো. রমজান হোসেন, বাইতুন নূর তাহ্ফিজুল কুরআন মাদারাসার শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেন ও মো. মাহমুদুর হাসান, রহিমানূর ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেন, ফরিদগঞ্জ উপজেলার জামীয়া সুলতানীয়া রশিদীয়া দারুল উলুম মাদরাসার শিক্ষার্থী মো. আব্দুল মোতালেব।
চাঁদপুর সদর উপজেলার আল-আমিন মাদরাসার শিক্ষার্থী মো. হোসাইন আহমেদ, মো. ওবায়েদুল্লাহ্, মো. মুজাহিদুল ইসলাম ও মো. জুনায়েদ আহম্মদ, মারকাজুল কোরআন হাফেজীয়া মাদরাসার শিক্ষার্থী মো. ত্বহা মাহমুদ, মো. রেজাউল করিম ও আশিকুর রহমান, জামীয়া মাদানীয়া আশ্রাফুল উলুম মাদরাসার শিক্ষার্থী আব্দুল্লাহ শাকির, কচুয়া উপজেলার কড়িয়া তাহফিজুল উলুম নূরাণী ও হাফেজীয়া মাদরাসার শিক্ষার্থী মো. সিয়াম হোসেন।

আলীগঞ্জ দারুস সুন্নাহ নূরানী ও হাফেজিয়া মাদারাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মুকসুদ হোসেনের সভাপতিত্বে ও পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে চাঁদপুর জেলা প্রতিনিধি ক্বারী এইচ. এম মাইনুদ্দীন খান ইসলামাবাদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাইতুন নূর তাহ্ফিজুল কুরআন মাদারাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ মাওলানা ক্বারী মো. নাজির আহমাদ, আলীগঞ্জ দারুস সুন্নাহ নূরানী ও হাফেজিয়া মাদারাসার ও প্রধান শিক্ষক মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন

অডিশন রাউন্ডে প্রধান অতিথি ও প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন, ‘পিএইচপি কুরআনের আলো’ প্রতিভার সন্ধানে প্রতিযোগিতার কেন্দ্রীয় বিচারক হাফেজ মাওলানা ক্বারী মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ও সহকারী বিচারকের দায়িত্ব পালন করেন, হাফেজ ক্বারী সাফায়েত হোসেন। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন, ওয়ারুক রাড়া মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মো.ওবায়েদুর রহমান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা