রোহিঙ্গা ক্যাম্পের করোনা হাসপাতালে আগুন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২, ২০২২ | ১০:২০
Link Copied Successfully!

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়া বালুখালী ২০ নম্বর ক্যাম্পের জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যাম্পের লোকজনকে নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। তবে রাত সাড়ে ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের-১৪ অধিনায়ক নাইমুল হক বলেন, উখিয়া বালুখালী ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা পরিচালিত করোনা হাসপাতালে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. এমদাদুল হক বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা