হাজীগঞ্জে নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

Default User
মজিব পাটোয়ারী
আপডেটঃ জানুয়ারি ১, ২০২২ | ৬:১৩
Link Copied Successfully!

প্রতি বছরের মতো এবারও নতুন শিক্ষাবর্ষে নতুন বই পেলো শিক্ষার্থীরা। তবে করোনা ও ওমিক্রনের কারণে এবারও বই উৎসব করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে না। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে স্কুল থেকেই বই বিতরণ করা হচ্ছে।

শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করতে দেখা গেছে। শিক্ষার্থীরা স্কুলে এসে বই সংগ্রহ করছেন। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বছরের প্রথম দিন সরকারের দেয়া বিনামূল্যের পাঠ্যপুস্তক পেয়ে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মাতলো প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা।

উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করেন গভর্নিং বডির সভাপতি ও সাংবাদিক মো: আবুল বাশার এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিবি আমেনা।

বিজ্ঞাপন

বলাখাল জে এন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে ২০২২ শিক্ষাবষের্র ছাত্রদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। সকালে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা খোদেজা বেগম ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন।

হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়।

বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করেন।
ওইসময় শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা