প্রতারণা, বিক্ষোভ ও গ্রেপ্তার, এই তিন নিয়ে ছিল ই–কমার্স

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৩০, ২০২১ | ৪:২৪
Link Copied Successfully!

করোনার কারণে ঘরবন্দী হয়ে থাকা মানুষের দুয়ারে নিত্যপণ্যসহ খাবার, ওষুধ, পোশাক এবং এমনকি কাঁচাবাজারও পৌঁছে দিয়েছে বিভিন্ন ই–কমার্স প্রতিষ্ঠান। ২০২০ সালের মার্চে দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর মানুষ আশা করেছিল, বছর শেষে এই সংকট হয়তো কেটে যাবে। কিন্তু ২০২১ সালে করোনা আরও ভয়ংকর রূপে আসে। সে জন্য ঘরে বসে পণ্য–সেবার পাওয়ার চাহিদা বেশ বৃদ্ধি পায়। সেই সুবাদে ই–কমার্স প্রতিষ্ঠানগুলোর ব্যস্ততা বাড়ে, ব্যবসা ভালো হয়।

কিন্তু মানুষের চাহিদার সুযোগ নিয়ে একশ্রেণির ই–কমার্স প্রতিষ্ঠান চটকদার বিজ্ঞাপন ও মনভোলানো প্রতিশ্রুতির আড়ালে নির্বিচার প্রতারণা শুরু করে। তারা বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়। এ রকম প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হলো ইভ্যালি, যাদের বিরুদ্ধে ২০২০ সালের আগস্টেই বহুস্তর বিপণন পদ্ধতির (এমএলএম) ধরনে ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তখন এক মাসের জন্য প্রতিষ্ঠানটির হিসাব স্থগিত রেখে পরে ছেড়ে দেয়। এরপরই ইভ্যালি বেপরোয়া হয়ে ওঠে। কম দামের অফারে দেদার বিক্রয়াদেশ আসতে শুরু করে। ফলে প্রতিষ্ঠানটির অ্যাকাউন্ট, অর্থাৎ হিসেবে শত শত কোটি টাকা জমা হতে থাকে। কিন্তু গ্রাহকদের ক্রয়াদেশ অনুযায়ী পণ্য দিতে পারছিল না ইভ্যালি। তাদের লোভনীয় বিজ্ঞাপন, উচ্চহারে মূল্যছাড়ের ঘোষণা ও ১০০ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হতে থাকেন গ্রাহকেরা।

বিজ্ঞাপন

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা