
নৌকার প্রার্থী হিসাবে নয় ব্যক্তি বেলাল কাজীকে ফুলেল শুভেচ্ছা


স্বাধীনতার ৫০ বছরেও যে কেন্দ্রে গুলোতে আওয়ামীলীগ কখনো পাস করেনি সেই কেন্দ্রেও নৌকার বিজয়। এমন কথা শুনে অবাক হলেও সেটাই ঘটেছে। ২৬ ডিসেম্বরের ইউপি নির্বাচনে হাজীগঞ্জ উপজেলার ৯ নংগন্ধর্ব্যপুর( উ:) ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমন ঘটানাই ঘটেছে। এ ইউনিয়নের পালিশারা মাদ্রাসা কেন্দ্র সব সময় ধানের শীষ পাস করে। আওয়ামীলীগ পায় ১শ ২০ থেকে ৩০ ভোট। গত জাতীয় নির্বাজনেও এ কেন্দ্রে ধানের শীষ বিজয় লাভ করে। পাশা পাশা পাশি মালীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মালীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং তারালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ধানে শীষ পাস করে। কিন্তু এবারের ইউপি নির্বাচনে ঘটেছে তার উন্টোটা। এবার সে খানে নৌকা প্রতিক বিজয়ী হয়েছে।
ভোটাররা জানান তারা এবার মার্কা দেখেনি দেখেছে ব্যাক্তি। তিনি নৌকার প্রার্থী কাজী নুরুর রহমান বেলাল। এবারের নির্বাচনে তিনি ১০ টি কেন্দ্রে ৫ হাজার ৭ শ ১৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্দ্বী রফিকুল ইসলাম পেয়েছে ৪ হাজার ২ শ ৮১ ভোট। নেছার আহম্মদ চৌধুরি ঘোড়া পেয়েছে১৩১৩ভোট, দেলোয়ার হোসেন হাতপাখা পেয়েছে২৫৬ ভোট, ইউনুছ সরকার চশমা পেয়েছে ২৯ ভোট।
ইউনিয়ন আওয়ামীলীগের দুইবারের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল ওই এলাকার কাঁকৈরতলা আলীম মাদ্রাসার সভাপতি, আহাম্মদপুর এতিমখানার সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়ীত্ব পালন করেন।
তিনি বিজয়ী হবার পর থেকে ফুলে ফুলে সিক্ত হচ্ছেন। প্রতিদিন ইউনিয়নোর বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন এলাকাবাসী।
বুধবার তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় জনগনের মুখে শুনা গেছে ” আমরা কোনো মার্কা দেখে ভোট দেইনি, দিয়েছি ব্যক্তি বেলাল কাজীকে ” এসময় তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি তারা তাদের দাবি তুলে ধরেন।


এসময় তিনি বলেন, আমি আপনাদের সেবায় সবসময় নিয়জিত। সেবা নিতে কোন টাকা লাগবেনা। কোন ধরনের হয়রানীর সম্মুর্খীন হতে হবেনা। এখন থেকে সকলের জন্য সেবার মান হবে সমান। আমি সকলের সহযোগীতা কামনা করি। দোয়া চাই।
E/N


























