সাকিবের বরিশাল নাকি মাশরাফির ঢাকা, বিপিএলে ফেবারিট কোন দল

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৭, ২০২১ | ৮:০২
Link Copied Successfully!

এবারও শুরুর আগেই আলোচনায় চলে এসেছে বিপিএল। বিপিএল ড্রাফটের আগের দিন একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা বাতিল হয়েছে। ড্রাফটের দিন সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড় তালিকা সরবরাহ করেছে। এর মধ্যেই আজ দুপুরে হয়ে গেল বিপিএলের ড্রাফট।

এবারও ছয় দল নিয়ে হচ্ছে বিপিএল। ড্রাফট ছাড়াও এর বাইরে থেকে চারজন খেলোয়াড় নেওয়ার সুযোগ ছিল। সব দল নিজেদের মূল খেলোয়াড় বেছে নিতে সে সুযোগটাই নিয়েছে। ড্রাফটের বাইরে থেকে একজন বাংলাদেশি ও তিনজন বিদেশি খেলোয়াড় নিয়ে দলের মেরুদণ্ড ঠিক করে নিয়েছে সবাই। আর সে সঙ্গে ড্রাফট থেকে স্কোয়াডের ঘাটতি পূরণ করে নেওয়ার চেষ্টা করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

এভাবেই দল সাজিয়ে ঢাকা দল পেয়েছে মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনকে। ফরচুন বরিশাল পেয়েছে সাকিব আল হাসান, মুজিব উর রহমান, ক্রিস গেইলদের। খুলনা টাইগার্স শিরোপার আশা করছে মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও ভানুকা রাজাপক্ষেদের নিয়ে। কুমিল্লা ভিক্টোরিয়ানস পেয়েছে লিটন দাস, মোস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, মঈন আলী ও সুনীল নারাইনদের। সিলেট সানরাইজার্স দলে আছেন তাসকিন আহমেদ, দিনেশ চান্ডিমাল, ও রবি বোপারা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দল সাজিয়েছে নাসুম আহমেদ, আফিফ হোসেন, শরীফুল ইসলামদের নিয়ে।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে ঢাকা ও কুমিল্লাকেই সবচেয়ে বেশি শক্তিশালী মনে হচ্ছে। কিন্তু কাগজে-কলমের হিসাব তো টুর্নামেন্ট শুরু হতে হতেই অনেক সময় বদলে যায়। পাঠক, আপনার কী ধারণা, ২০২২ বিপিএলে ফেবারিট কোন দল?

সূত্রঃ প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা