ফরিদগঞ্জে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর বাড়িতে অগ্নিসংযোগ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২৬, ২০২১ | ৫:৪৫
Link Copied Successfully!

চাঁদপুরে পঞ্চম ধাপে ইউপি নির্বাচন কেন্দ্র করে ক্রমেই অশান্ত হয়ে উঠছে ফরিদগঞ্জ। সর্বশেষ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শাহ আলম শেখের বসতঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে ওই ইউনিয়নের উত্তর ধানুয়া গ্রামের শেখ বাড়িতে প্রার্থীর বসতঘরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন।

স্থানীয়রা জানান, রাতেই অগ্নিকাণ্ডের ঘটনা টের পেয়ে বাড়ির বাসিন্দাসহ দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত ও চেয়ারম্যান প্রার্থী শাহ আলম শেখ জানান, নির্বাচনি প্রচারে নামার পর থেকেই তাকে আ.লীগ প্রার্থীর লোকজন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি-ধমকি দিয়ে আসছেন। তারই জের ধরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে মনে করছেন তিনি। একই সঙ্গে সঠিক তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিচার প্রার্থনা করেন তিনি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা