মতলব দক্ষিণে ১৩ জনকে ২০ সহস্রাধিক টাকা

Default User
মতলব দক্ষিণ প্রতিনিধি
আপডেটঃ জুন ২৯, ২০২০ | ৯:৩১
Link Copied Successfully!

মতলব পৌরসভার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি অমান্য না মানা এবং সরকারী আইন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ১৩ জনকে ২০ হাজার ৪ শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৮ জুন রবিবার বিকাল ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

জানা যায়, পৌরসভার বরদিয়া বাজার,উত্তর নলুয়া, দশপাড়া,মতলব টিএন্ড টি রোড,মতলব সেতু টোল প্লাজা এবং মতলব পৌর বাজারে রাষ্ট্রীয় আইন অমান্য করে বিকাল ৪টার পর দোকান খোলা রাখা , মাস্ক পরিধান না করা,এবং অহেতুক আড্ডা দেয়ায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে ১৩ জন আইন অমান্য কারীকে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

এ সময় অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, স্যানিটারী ইন্সপেক্টর গাজী খোরশেদ আলম, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ আসাদুজ্জামানসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, করোনা সংক্রমণ দিন দিন বাড়ছেই। তাই বাহিরে বের হলে সকলকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।সরকারী আইন অমান্য করায় ১৩ জনকে জরিমানা করা হয়েছে।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা