পলাতক আসা‌মি নোমানের নামে প‌ত্রিকায় বিজ্ঞ‌প্তি প্রকাশের নির্দেশ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২২, ২০২১ | ৬:৫৮
Link Copied Successfully!

সিলেটে পুলিশি হেফাজতে রায়হান আহমদ (৩৪) হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত একমাত্র পলাতক আসামি আবদুল্লাহ আল নোমানের গ্রেপ্তারে প‌ত্রিকায় বিজ্ঞ‌প্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে সিলেটের চিফ মেট্রোপ‌লিটন ম‌্যা‌জিস্ট্রেট আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ মামলার শুনা‌নির তা‌রিখ নির্ধা‌রিত ছিল। শুনা‌নিতে সিলেটের কোম্পানীগঞ্জ থানা পু‌লিশ নোমানের মালামাল না পাওয়‌ার ‌বিষয় জা‌নিয়ে প্রতিবেদন দা‌খিল করেন। এ সময় আদালতের বিচারক পলাতক আসা‌মি নোমানের গ্রেপ্তারে প‌ত্রিকায় বিজ্ঞ‌প্তি প্রকাশের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম এ ফজল চৌধুরী বলেন, ‘শুনা‌নিতে আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি ছাপানোর নির্দেশ দিয়েছেন। আদালতের বিচারক নির্দেশনা দিয়েছেন কমপক্ষে দুটি পত্রিকায় নোমানের বিষয়ে বিজ্ঞপ্তি ছাপাতে। বিজ্ঞ‌প্তির মাধ্যমে তাঁকে অবহিত করা হবে যে তিনি আদালতে হাজির না হলে তাঁর অনুপস্থিতিতে বিচারকার্য শুরু হবে।’

এর আগে ৫ ডিসেম্বর নোমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল ক্রোকের পরোয়ানার বিষয়ে শুনানির তারিখ ছিল। তবে ওই দিন পু‌লিশ পরোয়ানা তামিল এবং এ ব‌্যাপারে প্রতিবেদন দা‌খিল না করায় শুনানি পিছিয়ে ২২ ডিসেম্বর নির্ধারণ করে‌ছিলেন আদালতের বিচারক।

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান