মইনীয়া যুব ফোরামকে মাদক ও দূর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২১, ২০২১ | ১২:২৮
Link Copied Successfully!

বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান, মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার সভাপতি, মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, আওলাদে রাসুল (দ) শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী বলেছেন, দেশ যখন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, একটি গোষ্ঠী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।যুব সমাজ মাদকের মতো ভয়াল নেশায় আসক্ত হয়ে পড়ছে।তাই মইনীয়া যুব ফোরাম কে আর্ত মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে।
এছাড়াও মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, সুদ, ঘুষ, সন্ত্রাস , দূর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, আমাদের প্রিয় নবী (দ) যুবকদের জন্য হিলফুল ফুজুল গঠন করে ছিলেন।সে লক্ষ্যে আমাদের মুর্শিদ কেবল সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনীর নামে”মইনীয়া যুব ফোরাম”গঠন করা হয়েছে।

২০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা মইনীয়া যুব ফোরামের উদ্যোগে ও সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাষ্টের ব্যবস্থাপনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং ওয়াজ, মিলাদ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,যুব সমাজই পারবে পৃথিবীকে বদলিয়ে দিতে।

বিশেষ অতিথি ও আলোচক ছিলেন সোনারগাঁও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবিব তালুকদার, আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খলিফা শাহ মোঃ আসলাম হোসাইন, সাংগঠনিক সম্পাদক খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন, বিভাগীয় সহ-সভাপতি খলিফা শাহ মোঃ আবুল কাশেম,সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন আহমেদ,সাদিপূর ইউনিয়ন পরিষদ সদস্য রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সম্পাদক কায়সার মোল্লা,খলিফা শাহ মোঃ নজরুল ইসলামে।সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা যুব ফোরামের সভাপতি আবু সাঈদ মোহাম্মদ সালেক ।অনুষ্ঠানে স্থানীয় খলিফা, আঞ্জুমান-এ- রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া এবং মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

হুযুরপুর নূর আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা (সা.) এর প্রতি দরূদ ও সালাম পেশ শেষে বিশ্ববাসীর কল্যাণ, মুসলিম উম্মাহর একতা, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। হাজারো আশেকে রাসুল (সা.) মুনাজাতে অংশগ্রহণ করেন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা