
চলন্ত ট্রেন থেকে ধাক্কা, হাসপাতালে নারী


হাজীগঞ্জ রেলস্টেশন থেকে পূর্ব দিকে মকিমাবাদ নামক স্থানে সাগরিকা এক্সপ্রেসের চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে এক নারীকে ফেলে দেওয়া হয়েছে। এতে গুরুতর আহত হয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ওই নারী।
সোমবার দুপুরে চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস হাজীগঞ্জ রেলস্টেশনে এসে পৌঁছানোর আগেই ট্রেনে থাকায় জান্নাত আক্তার (২৬) নামের এক নারী যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলা দেওয়া হয়। জান্নাত আক্তার চাঁদপুর সদর উপজেলার মহামায়া খাঁন বাড়ির জাহাঙ্গীরের মেয়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান হাজীগঞ্জ থানা পুলিশ। পরে আহত ওই জান্নাত আক্তারকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জান্নাত আক্তার হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।


চিকিৎসাধীন আহত জান্নাত আক্তার বলেন, কে বা কাহারা চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, বুঝতে পারেননি।


























