হাজীগঞ্জ বাজারের ৭ ব্যবসায়ীসহ করোনায় মারা গেলেন ১৯ জন

Default User
মজিবুর রহমান
আপডেটঃ জুন ২৮, ২০২০ | ৫:৩৪
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজলোয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯০ জন। উপজেলায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯জনে। এদের মধ্যে মতৃ নারী ৬ জন, পুরুষ ১৩ জন। তবে ঢাকায় মারা গেছেন দুই নারী ও এক পুরুষ। মোট হাজীগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১৯ জন। পরিসংখ্যানে দেখা গেছে, মৃতদের মধ্যে ৭জন হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী।

করোনায় আক্রান্ত হয়ে মৃত হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা হলো- বিদ্যা সাগর বণিক (৬৫), রনজিৎ রায় (৬২), আবুল কাশেম (৪৮), আব্দুল আউয়াল সর্দার (৫০), আবুল বাশার ওরফে লেদা মিয়া (৮০), আলহাজ্ব আব্দুল লতিফ (৭৫) ও জাহাঙ্গীর আলম (৫৫)।

পুরুষদের মধ্যে অন্যরা হলো- মকিমাবাদের আলহাজ্ব আব্দুল মান্নান (৮৫), বাজনাখাল-চাঁদপুর গ্রামের এনামুল হক ওরফে শাহজাহান কাজী (৫৫), বাউড়া সর্দার বাড়ী আব্দুল মমিন (৫৮), কালচোঁ নিশ্চিন্তপুরের মাওলানা আবু তাহের (৪০), কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সুশীল সাহা এবং ঢাকায় মারা যাওয়া বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের নারায়ণ লোধ।

বিজ্ঞাপন

করোনায় আক্রান্ত হয়ে মৃত নারীরা হলো- সেন্দ্রা গ্রামের শামসুন্নাহার (২৮), মকিমাবাদ ৬নং ওয়ার্ডের বিলকিস আক্তার (৬০), পূর্ব রাজারগাঁও গ্রামের ফাতেমা বেগম (৪০), সুবিদপুরের মাজেদা বেগম (৫৫), ঢাকায় মারা যান বাকিলা ইউনিয়নের মিথিলা আক্তার (২১) ও ধড্ডা গ্রামের রোকেয়া বেগম (৬৫) ।

হাজীগঞ্জ উপজেলায় সেনেটারী ইনেস্পেক্টর জসিম উদ্দিন পপুলার বিডিনিউজ ডটকমকে জানান, করোনায় উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৮ জন। এদের নমুনা সংগ্রহের পর ১৬ জনের করোনা পজেটিভ এসেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা