
হাজীগঞ্জ ফোরামের আয়োজনে নয়দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু


হাজীগঞ্জ আলী আহম্মদ ওয়াকফ স্টেটের পরিচালিত হাজীগঞ্জ ফোরামের আয়োজনে নয়দিন ব্যাপী বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।
বুধবার বিকালে নয়দিন ব্যাপী বিজয়ের সুবর্ণ জয়ন্তী ২০২১ উপলক্ষে হাজীগঞ্জ বাজারে র্যালী শেষে বিজনেস পার্ক শপিং সেন্টারের একটি হোটেলে আলোচনা সভা হয়।
নয়দিন ব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি মো. মেহেদী হাসান মানিক।


আনুষ্ঠানের সভাপতি ড. মো. আলমগীর কবির পাটোয়ারীর স্বাগত বক্তৃতায় হাজীগঞ্জ ফোরামের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
প্রভাষক জাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ওসি তদন্ত ইব্রাহিম খলিল, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: সেলিম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি প্রমুখ।
প্রথম দিনের সাংস্কৃতিক আনুষ্ঠানে গান পরিবেশন করেন নিহার রঞ্জন হালদারের নেতৃত্বে সারদাদেবী সংগীত নিকেতনের শিল্পীরা। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।


























