
ইথিওপিয়ায় বাংলাদেশ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সাধারণ সম্পাদক হলেন হৃদয়


উত্তর-পূর্ব আফ্রিকার একটি রাষ্ট্র ইথিওপিয়া। সেই রাষ্ট্রে বাংলাদেশীরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ইথিওপিয়া ‘ নামক ২১ সদস্য বৈশিষ্ট্য একটি কমিটির মাধ্যমে সংগঠনের আত্মপ্রকাশ করেছে।
ভালোবেসে একঝাঁক যুবক গড়ে তুলেছে নিজেদের মধ্যে উন্নয়নের এক সেতুবন্ধন। .নিজেদের বাড়ি নিজেদের ঘর সাজালে চলবে না। প্রবাসীদের সার্বিক উন্নয়ন করার প্রত্যয় জাগিয়েছে ঘুমন্ত কর্মীদের তারাই জাগ্রত করবে । প্রবাসের বুকে ইথিওপিয়ায় ইতিহাসে প্রথম বাংলাদেশ এসোসিয়েশন।

২১ সদস্য বিশিষ্ট্য কমিটির সাধারণ সম্পাদক হলেন মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়। তিনি হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা ইউনিয়নের গঙ্গানগর মসজিদের সামনে বাড়ির মোঃ আঃ খালেকের ছেলে।
এছাড়া সংগঠনটির অর্থ -সম্পাদক নির্বাচিত হলেন কচুয়া উপজেলার কাদলা মজুমদার বাড়ীর মৃত এমদাদুল হকের ছেলে মো. শাহ জালাল এবং সহ-ধর্ম সম্পাদক ১০ নং গোহাট ইউনিয়নের পালগিরী গ্রামের উত্তরপাড়া মিজি বাড়ীর তাজুল ইসলামের ছেলে ওসমান গণি হেলাল।

গত ১ জুন বিকেল চারটায় ইথিওপিয়া স্ক্যালান্ড হোটেল কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি লুৎফুর রহমান দিপু সভাপতি, উপস্থাপনা ছিলেন কামরুজ্জামান বাবুল।
ঘোষিত কমিটির সভাপতি মোঃ লুৎফুর রহমান দিপু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় , অর্থ সম্পাদক শাহ জালাল সহ-ধর্ম সম্পাদক ওসমান গনি হেলাল কে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির ২১ সদস্য বৈশিষ্ট্য কমিটি গঠন করা হয় সদস্যদের নামের তালিকা সভাপতি মোঃ লুৎফর রহমান দিপু , সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন ও মোঃ কামরুজ্জামান বাবু ,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় , সহ-সাধারণ সস্পাদক মোঃ মুকুল হোসেন , কোষাধক্ষ্য মোঃ কেরামত আলী, অর্থ সম্পাদক
মোঃ শাহ জালাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন,সহ-সংগঠনিক মোঃ আবুল হোসেন সরকার, প্রচার সম্পাদক মোঃ বাবু হোসেন, সহ – প্রচার সম্পাদক মোঃজয়ন্ত বিশ্বাস, দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মোঃ আলমগীর কবির, সংস্কৃতিক বিষয়ক -সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সহ-সংস্কৃতিক বিষয়ক – সম্পাদক মোঃ মোহাম্মদ আসলাম, ধর্ম-সম্পাদক মোঃ জহিরুল ইসলাম. সহ ধর্ম- সম্পাদক মোঃ ওসমান গনি হেলাল। এছাড়া কার্যকরী সদস্যরা হলেন শাহীন মোল্লা, জাহাঙ্গীর হোসেন, মোঃ সাহাবুদ্দিন ও মোঃ কালাম মোল্লা ও ইথিওপিয়া আফ্রিকা আদ্দিস আবাবা।
ইথিওপিয়ায় বাংলাদেশ এসোশিয়েশন করায় অনেকেই তাঁদেরকে অভিনন্দন জানান।


























