দৈনিক ইনকিলাবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৭, ২০২০ | ১০:০৩
Link Copied Successfully!

দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন ও পত্রিকাটির রিপোর্টার সেলিম সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

শনিবার (২৭ জুন) ব্যারিস্টার সৌমিত্র সরকার বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেন। মামলা নং ২২।

বিষয়টি বিডিপ্রেস এজেন্সিকে নিশ্চিত করেন গুলশান থানার ডিউটি অফিসার এসআই নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, সম্প্রতি দৈনিক ইনকিলাব পত্রিকায় ‘এইচ টি ইমামকে সরিয়ে দিন’ শিরোনামে একটি মন্তব্য প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে মানবপাচারে কুয়েতে আটক হওয়া লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামকে জড়িয়ে নানা মন্তব্য করা হয়। এতে করে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং দেশ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে মর্মে মামলায় উল্লেখ করা হয়েছে।

গুলশান থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা