
হাজীগঞ্জে আবারো মাদক ব্যবসায়ী নুরু আটক
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলার মাদক ব্যবসায়ী নুরু আবারো পুলিশের হাতে ধরা পড়েছে। শুক্রবার রাতে হাজীগঞ্জ উপজেলার তারালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক প্রভাকর বড়ুয়া জানান, হাজীগঞ্জ উপজেলার ৯নং গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া সাকিনে বায়তুন নূর জামে মসজিদের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ নুরুল আমিন নুরু(৪৯) কে আটক করা হয় ।
সে তারালিয়া গ্রামের হাজী আবদুর রশিদের ছেলে। সে দীর্ঘদিন থেকে ব্যবসায়ীর সাথে জড়িত। এর আগেও বেশ কয়েকবার সে পুলিশের হাতে মাদক সহ আটক হয়।


হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান, আটককৃত নুরুকে মাদকদ্রব্য আইকে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


























