
হাজীগঞ্জে ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, জরিমানা
Link Copied Successfully!


হাজীগঞ্জে পাঁচ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।
সোমবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজারে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায়
মিতু ফার্মেসী সহ সর্বমোট পাঁচটি প্রতিষ্ঠানকে ১১হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে চাঁদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন নুর বলেন, ২টি ফার্মেসীতে ১৯-২০সালের মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। হোটেল গুলোতে নোংরা পরিবেশ এবং মুদি দোকানগুলোতে পন্য তালিকায় একেক জায়গায় একেক রকম মূল্য থাকায় এসব প্রতিষ্ঠানকে জরিমানাসহ সতর্ক করা হয়।


এছাড়াও কেউ কেনাকাটায় প্রতারিত হলে ভোক্তা অধিদপ্তরের অভিযোগ করলে সেই অভিযোগ প্রমানিত হলে জরিমানার ২৫% অভিযোগ কারীকে দেয়া হবে। তিনি আরো বলেন জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।



























