হাজীগঞ্জের হাটিলায় চেয়ারম্যান পদ প্রার্থী মাস্টার দেলোয়ার হোসেন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৫, ২০২১ | ৯:৪১
Link Copied Successfully!

২৬ ডিসেম্বর হাজীগঞ্জ উপজেলা ইউপি আসন্ন নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মনোনীত ৮নং হাটিলা পূর্ব ইউপি নির্বাচনে চেয়ার প্রতীকে একমাত্র প্রার্থী মাস্টার মো. দেলোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

২৪ নভেম্বর দুপুর ৩টায় ৮নং হাটিলা পূর্ব ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারি রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়ন পত্র জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন বাসীর উদ্দেশ্য বলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকে নির্বাচন করা আমার জন্য চ্যালেঞ্জ। আল্লাহ ও তাঁর রাসূলের দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করেছি। নির্বাচিত হলে ঘুষ, চাঁদাবাজি, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবো।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। যেখানে থাকবে নামাজ ও রাসূলের আদর্শ।

উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা সহ-সাধারণ সম্পাদক হাফেজ মো. জুবাইর আল মাহমুদ, ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মো. শাখাওয়াত হোসেন প্রমুখ।

এছাড়াও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা