ফরিদগঞ্জে বিশকাটালি থেকে যুবকের লাশ উদ্ধার

Default User
ফরিদগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ নভেম্বর ২৪, ২০২১ | ৭:৪৬
Link Copied Successfully!

ফরিদগঞ্জের বিশকাটালি থেকে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

উপজেলার ১২ নং চরদুখিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বিষকাটালি গ্রামে ২৪ নভেম্বর বুধবার এ ঘটনা ঘটে।

ওই যুবক বিষকাটালি গ্রামের দুলাল বেপারীর ছেলে শরীফ হোসেন দিপু (২৫) এবং তিনি পেশায় একজন অটোরিক্সা চালক ছিলেন।
তার পারিবারিক সূত্রে জানাগেছে,সে প্রতিদিনই অটো চালিয়ে বাড়িতে আসতেন, ঘটনারদিন রাতে বাড়িতে না আসায় তার পরিবারের লোকজন তাকে খোঁজা খুঁজির এক পর্যায় দেখে বাড়ির পাশের একটি জারুল গাছে তার মৃত দেহ ঝুলে আছে।

বিজ্ঞাপন

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, বিশকাটালি গ্রামে যুবকের ঝুলন্ত লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থল যাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা