সেরা করদাতা হলেন আইজিপি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৪, ২০২১ | ৬:৪৪
Link Copied Successfully!

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। ২০২০-২০২১ কর বছরে কিশোরগঞ্জ জেলার দীর্ঘ সময় আয়কর প্রদানকারী শ্রেণিতে তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড এ সম্মাননা প্রদান করে।

আইজিপি কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার থাকাকালীন অর্থাৎ চাকরি জীবনের শুরুতেই সরকারকে কর প্রদান শুরু করেন। তিনি বিভিন্ন কর্মস্থলে চাকরি করলেও ময়মনসিংহ কর অঞ্চলের করদাতা হিসেবে দীর্ঘ ২৮ বছর ধরে কিশোরগঞ্জ জেলায় কর প্রদান করে আসছেন।

জাতীয় রাজস্ব বোর্ড এবং কর অঞ্চল ময়মনসিংহের সার্বিক মূল্যায়নে ভিত্তিতে ড. বেনজীর আহমেদকে দীর্ঘমেয়াদী সেরা করদাতা হিসেবে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের মধ্যে রয়েছে ক্রেস্ট, কর কার্ড ও অন্যান্য সামগ্রী।

বিজ্ঞাপন

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ময়মনসিংহ কর অঞ্চলে আয়োজিত এক অনুষ্ঠানে আজ (২৪ নভেম্বর) এ সম্মাননা প্রদান করা হয়। আইজিপি সরকারি সফরে দেশের বাইরে অবস্থান করায় তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা