
মাওলানা রফিকুল মাদানীর জামিন আবেদন খারিজ
Link Copied Successfully!


গাজীপুরের বাসন থানা ও রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা দুই মামলায় ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মঙ্গলবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


চলতি বছরের ৭ এপ্রিল রাতে গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আটক করে র্যাব।
পর দিন র্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
ওই দিন মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা করা হয় রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে।
সূত্র: যুগান্তর
E/N




























