খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৬, ২০২০ | ৭:৪৪
Link Copied Successfully!

লক্ষ্মীপুরে রায়পুরে খেলতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে পানিতে ডুবে সাইয়েদ আরিয়া (৩) ও সাইয়েদ ফাইয়াজ (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের চর আবাবিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আরিয়া ওই গ্রামের সাইয়্যেদ মঞ্জিলের মুফতি সাইয়্যেদ মো. তাহের জাবেরী আল-মাদানীর মেয়ে ও ফাইয়াজ একই বাড়ির সাইয়্যেদ ফয়সাল জাবেরী আল-মাদানীর ছেলে।

বিজ্ঞাপন

হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। তাদের মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

সূত্র জানায়, শুক্রবার সকালে আরিয়া ও ফাইয়াজ বাড়ির পুকুরের পাশে খেলছিল। হঠাৎ তারা পা পিছলে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির গৃহকর্মী তাদেরকে পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা