
গাঁজাসহ কালা জাহাঙ্গীর গ্রেফতার
Link Copied Successfully!


চাঁদপুরের হিরো আলম হিসেবে পরিচয়দাতা কালা জাহাঙ্গীর এবার মাদকসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টিমের কাছে গ্রেফতার হয়েছে।
২১শে নভেম্বর রোববার দুপুরে শহরের মিশন রোডস্থ শহীদ মিণার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
ডিএনসি চাঁদপুরের মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ৩০ গ্রাম গাঁজাসহ কালা জাহাঙ্গীর ওরোফে চাঁদপুরের হিরো আলম পরিচয়দাতা গ্রেফতার হয়। পরে তাকে চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা রাখা এবং সেবনের অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং নগদ ১’শ টাকা জরিমানা করে জেলে পাঠান।


কালা জাহাঙ্গীরের পুরো নাম মোঃ জাহাঙ্গীর আলম(৩৫)। তার পিতার নাম মোঃ শাহজাহান গাজী।


























