স্বামীর দাবিতে সিলেটে অনশন করছে হাজীগঞ্জের তরুণী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২১, ২০২১ | ৯:০২
Link Copied Successfully!

‘স্ত্রীর স্বীকৃতি দাবিতে আমরণ অনশন/ স্ত্রীর স্বীকৃতি না পেলে মরে যাবো/ রুহিনের ঘরে যাবো নইলে বিষ খাবো। ’ সাদা কাগজে দাবি সংযুক্ত এমন সব লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে অনশন করছিলেন এক যুবতী।

২০ নভেম্বর শনিবার বিকেলে সিলেট নগরের কালিবাড়ি বন্ধন-১৪/ডি বাসার সামনে অনশন করতে দেখা যায় তাকে। বাসার বাসিন্দা মো. আবু হানিফের ছেলে মিছবাহুজ্জামান রুহিনকে স্বামী দাবি করেছিলেন তিনি।

স্ত্রীর স্বীকৃতি পেতে ওই নারী এসেছেন নারায়ণগঞ্জ থেকে। শুক্রবার সিলেটে পৌঁছে শনিবার প্রেমিকের বাসার সামনে দাঁড়িয়ে তিনি অনশন করেন।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলার সিদলা গ্রামের মো.নুরুল ইসলামের মেয়ে রেহেনা। তার দাবি ফেসবুকের মাধ্যমে পরিচয়ে ৮ মাস আগে রুহিন তাকে এফিডেভিড করে বিয়ে করেন। বিয়ে হয়েছে নারায়নগঞ্জে। বিয়েতে সালমান নামের একজন সাক্ষী ছিলেন। বিষয়টি তার পরিবারের সদস্যদেরও জানা।

অনশনে থাকা নারী বলেন, ফেসবুকে তাদের মাধ্যমে পরিচয় হয়। এরপর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। পরে তারা দুজন বিয়ে করেন। বিয়ের পর ৮ মাস একসঙ্গে থেকে সংসার করেছেন। কিন্তু স্ত্রী হিসেবে তাকে তুলে আনছেন না রুহিন। যে কারণে আদালতে যান তিনি। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে করা মামলাটি এখন পিবিআই তদন্ত করছে।

ভুক্তভোগী আরও বলেন, রুহিনের মা মামলা না করতে কান্নাকাটি করে বারণ করেছিলেন। কিন্তু ঘরে তুলে নিচ্ছেন না। কোনো উপায় না দেখে মামলায় যেতে হলো। তবে রুহিন ঘরে তুলে নিলে মামলা তুলে নেবেন তিনি।

বিজ্ঞাপন

ওই নারী বলেন, কাবিননামার মূল কপি রুহিনের কাছে আছে। আমার কাছে কাবিনামার অস্পষ্ট কপি রয়েছে।

এ ব্যাপারে জানতে মোবাইল ফোনে রুহিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

সিলেট সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান জানান, ‘ওই মহিলা আমাদের কাছে এসেছিলেন বিচার চাইতে। আমরা বলেছি-কাবিননামা বা উপযুক্ত প্রমাণ নিয়ে আসতে। এরপর তিনি চলে যান। আর আসেননি। ’

মামলার ব্যাপারে জালালাবাদ থানার সহকারী উপ-পুলিশ কমিশনার শফিকুর রহমান জানান, আদালতে মামলা দায়েরের পর পিবিআই থেকে রুহিনের বাড়ি-ঘরের ঠিকানা ও তার স্বভাব-চরিত্রের বিষয়ে তদন্ত করে রিপোর্ট পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে। পরে আমি তদন্ত করে এ বিষয়ে পিবিআই’র কাছে রিপোর্ট প্রদান করেছি। ’

এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, এক সপ্তাহ আগে ওই নারী রুহিনের বাসায় এসেছিলেন। সেদিন নাকি তার মা-বোনেরা তাকে হুমকি দিয়ে বের করে দিয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে গেছেন। আজ আবার তিনি এসেছেন এবং রুহিনকে স্বামী হিসেবে দাবি করছেন।

ওসি আরও বলেন, যেহেতু মামলাটি পিবিআই তদন্ত করছে, সত্য-মিথ্যা তারা দেখবে। আইনগতভাবে যতটুকু সহায়তা করার, সত্যতা পেলে আমরা করে যাবো।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা