সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২০, ২০২১ | ৮:৫৪
Link Copied Successfully!

সাহিত্য মঞ্চের আয়োজনে উপমহাদেশের বরেণ্য সাহিত্যিক, সাংবাদিক এবং সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর শনিবার বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় কথায় ও আলোচনায় মোহাম্মদ নাসিরউদ্দীনকে স্মরণ করেন চাঁদপুরের কবি, লেখক ও সাহিত্যকর্মীরা।

সাহিত্য মঞ্চের সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি ও গল্পকার আশিক বিন রহিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।

মোহাম্মদ নাসিরউদ্দীনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন প্রাবন্ধিক ও ছড়াকার ডা. পীযূষ কান্তি বড়ুয়া, চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি তছলিম হোসেন হাওলাদার, সহ-সভাপতি কবি ইকবাল পারভেজ, কবি ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান, কবি ও গল্পকার শাহমুব জুয়েল।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাহিত্য মঞ্চের সাংগঠনিক সম্পাদক কবি নিঝুম খান, অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক অনুবাদক সাদ আল-আমিন।

মোহাম্মদ নাসিরউদ্দীনের স্মরণে কবিতা আবৃত্তি করেন বিথী নন্দী ও ফারজানা মুন্নী। এসময় উপস্থিত ছিলেন প্রবীণ ছড়াকার খান-ই আজম, সাহিত্য মঞ্চের ফাথেয়া নূর, নার্গিস তন্বী, ফারজানা মীম, ফাতেমা আক্তার, মারিয়া ফারজানা, আলআমিন ছৈয়াল, রাফসান আহমেদ প্রমুখ।

আলোচকরা বলেন, মোহাম্মদ নাসিরউদ্দীন তার বর্ণাঢ্য সাহিত্যকর্ম জীবনে বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়েছেন। তিনি সওগাত পত্রিকা প্রকাশের মাধ্যমে তৎকালীন সময়ে শিল্পসাহিত্যকে পৃষ্ঠপোষকতা করেছেন। শুধু তাই নয়, তিনি বেগম পত্রিকা প্রকাশ করে বাঙালী নারী জাগরণের অগ্রগণ্য ভূমিকা রেখেছেন। চাঁদপুরের কৃতি সন্তান মোহাম্মদ নাসিরউদ্দীন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মে অনেক বড় ভূমিকা রেখেছেন।

বিজ্ঞাপন

আলোচকরা আরো বলেন, মোহাম্মদ নাসিরউদ্দীনকে নিয়ে দুই বাংলায় খুব বেশি কাজ করা হয়নি। আজ মোহাম্মদ নাসিরউদ্দীনের জন্মভূমি চাঁদপুরের তরুণ সাহিত্যকর্মীরা তাঁকে স্মরণ করছে। চাঁদপুরে প্রতিশ্রুতিশীল শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চ মোহাম্মদ নাসিরউদ্দীনকে নিয়ে যে উদ্যোগ গ্রহণ করেছে আমরা তাদের আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।

সবশেষে সাহিত্য মঞ্চ প্রবর্তিত ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার-২০২১’ ঘোষণা করা হয়। সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর পাঁচটি ক্যাটাগরিতে ছয়জন বরেণ্য সাহিত্যিক ও সংগঠককে এ পুরস্কার প্রদান করা হবে।

পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সাহিত্যিক ও সংগঠকগণ হলেন : মাসুদুজ্জামান (প্রবন্ধ ও গবেষণায়), প্রশান্ত মৃধা (কথাসাহিত্যে), জাহিদ হায়দার ও শেখ ফিরোজ আহমদ (কবিতায়), ফারুক হোসেন (শিশুসাহিত্যে) ও ইলিয়াস ফারুকী (সংগঠক)।

সাহিত্য মঞ্চের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য চাঁদপুর সাহিত্য সম্মেলন ২০২১-এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কারটি তুলে দেয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা