মায়ের মৃত্যু বার্ষিকীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ১৯, ২০২১ | ৭:১৫
Link Copied Successfully!

কনকনে শীতের আগমন। বাড়ছে শীত। শীত আসলে বিভিন্ন রাজনৈতিক ও সংগঠনের আয়োজনে কম্বল বিতরণ করতে দেখা মিলে। কিন্তু এবার হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামে এক প্রবাসী তার মায়ের মৃত্যু বার্ষিকীতে করলেন দেড় শতাধিক কম্বল বিতরণ।

সরজমিনে গিয়ে জানা গেছে, প্রবাসী মো. আবদুল গফুরের মা মুকসুদা বেগম। ১৭ বছর আগে মারা যান তিনি। মায়ের মৃত্যু বার্ষিকীতে এলাকার তিনটি মাদ্রাসায় শিক্ষার্থী আনুপাতে কম্বল বিতরণ করা হয়। ওইসময় দুইটি মসজিদে আর্থিক আনুদান প্রদান করা হয়। এছাড়াও পাতানিশ এলাকার সকল মসজিদে জুমার নামাজ শেষে মিলাদ ও দোয়া আনুষ্ঠিত হয়।

শুক্রবার দুপুরে পাতানিশ মদিনাতুল উলুম নুরানী মাদ্রাসা, বন্দীশাহী সুন্নিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং নোয়াপাড়া সুন্নীয়া নুরানীয়া ও হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। একই দিনে আর্থিক আনুদান পেলো পাতানিশ মসজিদ বাড়ী ও মামুর জামে মসজিদ কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বন্দীশাহী সুন্নিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা আবুল হাশেম মিয়াজী। কম্বল বিতরণকালে বিভিন্ন মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থী ভর্তি ও দান-আনুদানের প্রসঙ্গ তুলে ধরেন।

কম্বল বিতরণকালে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রবাসী মো. আবদুল গফুরের বাবা আলহাজ্জ্ব মো. তাজুল ইসলাম , মিম টেলিকমের মালিক ও ভাই শহীদুল ইসলাম। মাদ্রাসার শিক্ষকমন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা জিএম শরীফ, মাওলানা ইকবাল হোসেন আল কাদরী, হাফেজ মোশারফ হোসেন, মাওলানা মিজানুর রহমান ও ফরহাদ।  এলাকার সম্মানীত ব্যক্তিবর্গের মাধ্যে এরশাদুল ইসলাম, আবদুল কুদ্দুছ, মো. কামাল হোসেন ও জুলফু পাটোয়ারী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা