বাবার অস্বচ্ছলতায় মায়ের পরকীয়ার শিকার হয় শিশু আয়েশা

Default User
মনিরুজ্জামান বাবলু
আপডেটঃ নভেম্বর ১৯, ২০২১ | ২:০৮
Link Copied Successfully!

গত মঙ্গলবার হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে মহিলাদের নামাজের স্থানে রেখে যাওয়া শিশুর পরিচয় সনাক্ত করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শিশুর বাবার কাছে তুলে দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

শিশুর নামনল আয়েশা সিদ্দিকা। বাবা আজাদ হোসেন একজন রাজমিস্ত্রী। গ্রামের বাড়ী রামগঞ্জ উপজেলার জয়পুরা পুরানবাড়ী। শিশুর মায়ের নাম জান্নাতুল ফেরদৌস মিতু। মিতু লালিতপালিত হয় শাহরাস্তি উপজেলার পাথৈই গ্রামে। সেখান থেকে চার বছর আগে স্বামী আজাদের সাথে মোবাইলের প্রেম হয়। একবছর প্রেমের পর বিয়ে হয় এই দম্পতির।

স্বামী আজাদ হোসেন কান্নাজড়িত কন্ঠে পপুলার বিডিনিউজকে জানান, ৫/৬ মাস ধরে তাদের কলহ চলছে। তার স্ত্রী মিতু শাহরাস্তিতে তাদের গ্রামে ছিল। মঙ্গলবার থেকে তার মোবাইল নম্বর বন্ধ। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকাবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের ছবি দেখতে পায়।

বিজ্ঞাপন

সে আরো জানায়, স্ত্রীর বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হবে।

হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক প্রভাকর বড়ুয়া শিশুকে তার পরিবারের কাছে তুলে দিতে পেরে আনন্দিত।

গত চারদিন ধরে সমাজসেবা কর্মকর্তাগণ নিরলস পরিশ্রম করে শিশুর পরিচর্যা করেন। এ বিষয়ে সবচেয়ে বেশি খুশি সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা জসিম উদ্দিন।

বিজ্ঞাপন

শিশুর প্রসঙ্গটি জানার পর থেকে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। তিনি পপুলার বিডিনিউজকে বলেন, শিশুকে চট্টগ্রামের ছোটমনি নিবাসে পাঠানোর সকল প্রস্তুতি নেয়ার পর পরিবারের সন্ধান মিলে। পরে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদের তদন্ত শেষে শিশুর পরিবারের পরিচয় নিশ্চিত হয়।

শিশুকে হস্তান্তরকালে হাজীগঞ্জ উপজেলা ই-সেন্টারে উপস্থিত ছিলেন শিশুর বাবা, দাদা, নানী ও দুই এলাকার ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও শিল্পী বেগম প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা