শাহরাস্তিতে যুবতীর মরদেহ উদ্ধার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ১৭, ২০২১ | ৯:৪২
Link Copied Successfully!

শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের কাদরা গ্রামের মুন্সী বাড়ী থেকে রাবেয়া আক্তার আনিসা (১৭) নামে যুবতীর লাশ উদ্ধার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

নিহতের পরিবার  জানায়, বিগত ১ বৎসর পূর্বে নিহত আনিসার বিয়ে ঠিক হয়  পাশ্ববর্তী চাঁটখিল উপজেলার পাঁনশা গ্রামের সালেহ আহম্মেদের পুএ প্রবাসী মোহাম্মদ বাদল এর সাথে। বিয়ে ঠিক হওয়ার পর থেকেই দুজনের মধ্যে মোবাইল ফোনে কথোপকোতন চলে আসছিল। ঘটনার দিন ১৬ ই নভেম্বর মঙ্গলবার রাতে ও প্রবাসী বাদল ও আনিসার মধ্যে মোবাইল ফোনে কথা হয়েছিল বলে তার পরিবার জানায়।

থানা পুলিশ সূত্রে জানাগেছে,  কুমিল্লা জেলার মনোহরগজ্ঞ উপজেলার শাকতলা পাটোয়ারী বাড়ীর বিল্লাল হোসেন পাটোয়ারীর মেয়ে রাবেয়া আক্তার আনিসা। গত ১৫/ ২০ দিন পূর্বে নিহত আনিসা তার নিজ বাড়ী থেকে তার নানার বাড়ী শাহরাস্তির কাঁদরা মুন্সী বাড়ীতে বেড়াতে আসে।  ১৬ই নভেম্বর মঙ্গলবার রাত ৪ টায় নানার বাড়ী থেকে রাবেয়া আক্তার আনিসা (১৭) ঘরের আড়ার সাথে ঝুলন্ত লাশ তার উদ্ধার করা হয়। ঘটনার দিন ভোর রাতে ঐ ঘরে বসবাসরত লোকজন আনিসার থাকার কক্ষের আঁড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখে ডাক- চিৎকার শুরু করে। পরবর্তীতে বাড়ির ও আশপাশের লোকজন এসে পুলিশকে বিষয়টি জানালে, পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবদুল মান্নান জানান, খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ নিহত যুবতীর গলাঁয় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। লাশ চাঁঁদপুর মর্গে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার মামলা নং ০১

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব