
ফেসবুক-ইউটিউবে অশ্লীলতার ছড়াছড়িঃ আটক কমেডিয়ান চিকন আলী
Link Copied Successfully!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-ইউটিউবে অশ্লীল কন্টেন্ট ছড়ানোর অভিযোগে বাংলা চলচ্চিত্রের কমেডিয়ান হিসেবে পরিচিত চিকন আলী ওরফে শামীনুর রহমান (৩৫) কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর রামপুরা বনশ্রীর নিজ বাসা থেকে তাকে ডিবি’র সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম আটক করে। বর্তমানে চিকন আলীকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বুধবার (১৭ নভেম্বর) দুপুরে ডিবি’র সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাভিশন ডিজিটালকে তথ্যটি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিবি’র ওই কর্মকর্তা বলেন, তার বিরুদ্ধে সোস্যাল মিডিয়া ব্যবহার করে অশ্লীল কন্টেন্ট ছড়িয়ে দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


E/N




























