প্রায় এক বছর হলো লাপাত্তা চিত্রনায়িকা পপি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ১৭, ২০২১ | ১১:৪৯
Link Copied Successfully!

বিজ্ঞাপন

তাতে লিখেছেন, ‘সবাইকে সালাম, আমি ঊষা সরদার, পপি আপু আমাকে তাঁর বোনের মতো ভালোবাসেন, বিশ্বাস করেন। তাই আমি শুরু থেকেই তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি ম্যানেজ করছিলাম। কিন্তু গত ৪-৫ মাস হলো এই প্রোফাইলের মালিক পপি আপুর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তাই সবাইকে অনুরোধ করছি, এই অ্যাকাউন্টে কোনো টেক্সট অথবা কল পাঠাবেন না।

বিজ্ঞাপন

ঊষা সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পপি আপু ফেসবুকের কারিগরি বিষয়গুলো একটু কম বুঝতেন। কোনো সমস্যা হলে আমি দেখে দিতাম। একটা সময় তিনি আমাকে আইডিটি দেখভাল করার জন্য অ্যাডমিন করেন। কিন্তু হঠাৎ করেই বেশ কয়েক মাস ধরে কেউ তাঁকে পাচ্ছেন না। আমিও না। না পেয়ে সবাই ফেসবুকে নক করছেন। কিন্তু আমি তো উত্তর দিতে পারছি না। এত এত নোটিফিকেশন আসে, বিরক্তি হয়ে গেছি। বাধ্য হয়ে তাই এই স্ট্যাটাস দিয়েছি।’

ঊষা বলেন, ‘পপি আপুকে দ্রুতই এই আইডি ফিরিয়ে দিতে চাই। কারণ, অনেক দিন ধরে এটি নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে। তাঁকে খুঁজেও পাচ্ছি না। আবার বন্ধ যে করব, সেটা নিয়েও ভয় পাচ্ছি। কারণ, বন্ধ করার পর যদি আর ফিরে না পাওয়া যায়! তখন আমি পপি আপুর কাছে কী উত্তর দেব। অ্যাকাউন্টটিতে ৭০ হাজারের ওপরে ফলোয়ার আছেন।’

ঢালিউডপাড়ায় অনেক দিন থেকেই গুঞ্জন, এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন পপি। শোনা যায়, রাজধানীতেই সংসার পেতেছেন তিনি! এর মধ্যে ২৮ অক্টোবর চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন ছড়ায়, পুত্রসন্তানের মা হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই চিত্রনায়িকা! যদিও এসব খবরের একটারও সত্যতা নিশ্চিত করা যায়নি।

HO/N

সূত্র: প্রথম আলো

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা