হাজীগঞ্জ স্বর্ণকলি হাইস্কুলের জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ১১, ২০২১ | ১২:৩৫
Link Copied Successfully!
জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় হাজীগঞ্জ পৌরসভাধীন স্বর্ণকলি হাইস্কুলে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, স্বর্ণকলি কেজি স্কুলের অধ্যক্ষ মো. সিরাজুন্নবী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বিদ্যালয়ের পরিচালক ও হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেন এবং ৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী কবির হোসেন কাজীকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন, স্বর্ণকলি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মহিবুর রহমান।
এরপর পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন,সংবর্ধিত অতিথিসহ বিদ্যালয়ের পরিচালক আকবর হোসেন মৃধা, মো. আবুল হাশেম ভুঁইয়া, শাহজাহান তালুকদার, মোহাম্মদ হাবীব উল্যাহ্ প্রমুখ। বক্তব্য শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাত এবং পরীক্ষার্থীদের উপহার সামগ্রী (স্বচ্ছ ফাইল, স্কেল, পেন্সিল বক্স, কলম ও কাটপেন্সিল) প্রদান করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহীন বিন সাঈদের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত আশিকুর রহমান।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালক মিজানুর রহমান ভুইয়া, মো. কুদ্দুসুর রহমান, মোহাম্মদ শহীদ উল্যাহ্, প্রাক্তণ শিক্ষক উম্মে হানী মুক্তা প্রমুখ। সহকারী প্রধান শিক্ষক মো. আলী আশ্রাফের পরিচালনায় অনুষ্ঠানে সহকারী শিক্ষক মো. এমরান হোসেন, মো. জসিম উদ্দিন, মো. আসাদুজ্জামান রনি, শেফালী আক্তার ও পারভীন আক্তারসহ অন্যান্য অতিথি, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা