নানান আয়োজনে নদীর পাড়ে প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রীতি সম্মেলন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ৮, ২০২১ | ৪:২১
Link Copied Successfully!

নানান আয়োজনে চাঁদপুর শহরের বড়স্টেশন মেঘনা-ডাকাতিয়া নদীর পাড়ে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রীতি সম্মেলন ।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনার পর চাঁদপুর বন্ধু সভার সভাপতি তৌহিদুর রহমান জনির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর প্রতিনিধি আলম পলাশ। এ আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ অসিত বরণ দাস,বিশিস্ট কবি লেখক ও সাহিত্যিক ডা.পীযূষ কান্তি বড়ুয়া, সংবর্ধিত অতিথি অ্যাড.বিনয় ভূষণ মজুমদার, জেলা সরকারি গণগ্রন্থাগার লাইব্রিয়ান রাফিয়া সুলতানা,সহাকারী লাইব্রিয়ান রেহানা ফেরদৌস, সংবর্ধিত অতিথি মো.রাসেল খন্দকার,আক্কাস আলী রেলওয়ে একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গোফরান হোসেন,আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ শিক্ষক ওমর ফারুক,চাঁদপুর ল্যাবরোটরি স্কুলের অধ্যক্ষ মৃণাল কান্তি দাস,রেলওয়ে একাডমীর প্রধান শিক্ষিকা মাহমুদা খানম,শিক্ষার্থী জোহরা ও ইয়াসিন।

আলোচনা সভা শেষ অতিথি ও জেলা শহরের ৫টি সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সেরা ৫০ শিক্ষার্থীকে দেওয়া হয় কুইজের মাধ্যমে সম্পাদক মতিউর রহমান,আনিসুল হক,সাজ্জাদ শরীফের লেখা প্রথমা প্রকাশনীর ৫০টি বই ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

বিজ্ঞাপন

ছাত্র জীবন থেকে শুরু করে অদ্যাবদি রক্তদানে অবদান রাখায় জীবনদীপের প্রতিষ্ঠাতা অ্যাড.বিনয় ভূষণ মজুমদার এবং পিতামাতা হারা অসহায় পরিবারের প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী মো.রাসেল খন্দকারকে  সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা  দেওয়া হয়।

এ সময় বক্তরা বলেন,প্রথম আলো শুরু থেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষে,প্রগতির পক্ষে এবং অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে যে অবদান রেখেছে আমরা তার সাধুবাদ জানাই। তারা শুলু শুধু ভাল ও সত্যই লিখেননা। তারা সমাজের যত ভাল কাজ রয়েছে সেগুলোও করে যাচ্ছে। সেটি তারা অভ্যাহত রাখবে সব সময়। আমরা মনে করি প্রথম আলো একটি আলোর বাতিঘর।

পরে শিল্পি মৃণাল সরকার ও নৃত্য শিল্পি সোমা দত্তের নেতৃত্বে একাধিক গান নাচ অনুষ্ঠিত হয়। উন্মুক্ত এ অনুষ্ঠান শতশত মানুষ উপভোগ করেন।

বিজ্ঞাপন

সব শেষে প্রথম আলোর জন্মদিনের কেক কাটা ও সুন্দরি পাকন (মুগ পিঠা) পিঠা খাওয়ায় সবাই অংশ নেন ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা