
হাজীগঞ্জ পৌর এলাকায় মেলা বন্ধের দাবী ব্যবসায়ীদের


হাজীগঞ্জ পৌর এলাকার মধ্যে কোন প্রকার মেলার অনুমতি না দেয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদনের প্রস্তুতি নিয়েছে বাজার ব্যবসায়ী সমিতি।
রোববার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় হাজীগঞ্জ বাজার থেকে চিরতরে মেলা বন্ধ করার দাবী জানান ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী।


সভায় আরো বলা হয়, জেলা প্রশাসক ও সংশ্লিষ্টদের বরাবর শিগগির মেলা বন্ধের দাবীতে আবেদন করা হবে।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনের পরিচালনায় ওইসময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মো. মিজানুর রহমান, অর্থ সম্পাদক হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক আবুল কাশেম মুন্সী, প্রচার সম্পাদক ইমামুল হাসান হেলাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু নোমান রিয়াজসহ টাওয়ার মার্কেট, বিপনীবিতান, রয়েল মার্কেট, হকা্স মার্কেট, ফুলেল মার্কেট, কেনাকাটা মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং হাজীগঞ্জ বাজারের বিভিন্ন ওয়ার্ডের কমিশনারগণ।


























