
হাজীগঞ্জে বিসিএসে উত্তীর্ণদের বাসায় গেলেন ওসি

৪২তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ চাঁদপুরের হাজীগঞ্জের সাত শিক্ষার্থী ও তাদের গর্বিত বাবা-মাকে ফুল দিয়ে বরণ এবং মিষ্টি মুখ করিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ।
সোমবার (০১ নভেম্বর) রাতে ওসি ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল ফুল, ফল ও মিষ্টি নিয়ে উত্তীর্ণদের বাড়ি বাড়ি যান এবং কৃতি শিক্ষার্থী ও তাদের বাবা-মাকে অভিনন্দন জানান।
প্রথমে পুলিশের গাড়ী দেখে হতবাক সবাই। পুলিশ কেন এলো। এই নিয়ে হৈচৈ। ধীরে ধীরে সবাই জানলো আন্যরকম সুখবর। সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন দৃশ্য দেখা গেলো চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়।


পরে জানা গেলো হাজীগঞ্জ উপজেলার সাত কৃতি সন্তান বিসিএস পরীক্ষায় উর্ত্তীণ হওয়ায় ফুল, ফল ও মিষ্টি নিয়ে ছুটে গেলেন আফিসার ইনচার্জ হারুনুর রশীদ ও তদন্ত ওসি ইব্রাহীম খলিল। হাজীগঞ্জ পৌরসভার কাপড়িয়া পট্রির কবির হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার। সে বিসিএস-এ উর্ত্তীণ হয়েছে। বাসার কলিং বেল বেজে উঠার পর দরজা খুলে দেখলো পুলিশ। হাতে ফুল আর মিষ্টি দেখে উচ্ছ্বাসিত। বলাখাল উত্তম কুমার সাহার ছেলে রাজিব কুমার সাহা। বাড়ীর সামনে কয়েকটি গাড়ী থেকে সবাই লাইট হাতে বেরিয়ে পড়েন। পুলিশের হাতে ফুল দেখে তারাও আনন্দিত। মকিমাবাদ আবু জাফর মজুমদারের মেয়ে মাগফেরাতুন্নেছা উর্মি। সে বাসায় না থাকলেও তার মা-বাবা বাসায় ছিলেন। তারাও পুলিশের এমন উদ্যোগ দেখে আনন্দিত। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ৪২ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাঁদপুরের হাজীগঞ্জে ৭ জন ডাক্তার উত্তীর্ণ হয়েছে।
হাজীগঞ্জ উপজেলায় আন্যান্যরা হলেন টোরাগড় বদরপুর এলাকার আবদুর রশিদের ছেলে নুরুনবী জুয়েল , কালচোঁ উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামের আবুল বাশারের ছেলে মাহাদিয়ে বাশার, বাকিলা এলাকার সিরাজ উদ দৌলার ছেলে ফাহিম রায়হান ও রামচন্দ্রপুর নারায়ন চন্দ্র সাহার মেয়ে শান্তা সাহা। পপুলার বিডিনিউজের প্রতিবেদক মাগফেরাতুন্নেছা উর্মির মায়ের সাথে কথা বলেন। তিনি বড় মেয়ে ফলাফলে বেজায় খুশি। পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানান রাজিব কুমার সাহা। তার প্রতিবেশি রোটারিয়ান কমল পপুলার বিডিনিউজকে বলেন, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ বলেন, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশে বিসিএস পরীক্ষায় উর্ত্তীণদের বাসায় ফুল, ফল ও মিষ্টি নিয়ে যেতে পেরে আমরাও আনন্দিত।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, ৪২তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য খাতে এক উপজেলার সাতজন উত্তীর্ণ হওয়ার বিষয়টি অত্যন্ত গৌরবের। বিষয়টি জেনে আমি খুবই খুশি হয়েছি। তাই নিজ থেকে তাদের প্রত্যেককে অভিনন্দন জানাতে মিষ্টি ও ফুল নিয়ে তাদের বাড়িতে গিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন- হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামিম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, সদস্য মনিরুজ্জামান বাবলু প্রমুখ।


























