ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার সভাপতি শাখাওয়াত সেক্রেটারি নেয়ামুল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৩০, ২০২১ | ৮:২১
Link Copied Successfully!

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর একক রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ছাত্র সংগঠন অহিংস ছাত্র রাজনীতির অনুপম মডেল ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

৩০ অক্টোবর শনিবার দুপুর ২টায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিতব্য কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আল্লামা মফিজুল ইসলাম আল আবেদী।

তিনি বলেন, রাসূল দ. এঁর আদর্শই একমাত্র মুক্তির পথ। বর্তমানে মুসলমানদের মধ্যে রাসূল দ. আদর্শ নেই বলেই তারা মার খাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমরা মাঠে আছি, মাঠে থাকবো। ইসলামে সংঘর্ষ, হানাহানি কখনো প্রশ্রয় দেয় না।

কাউন্সিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক ও চান্দ্রা দরবার শরীফের পীর আল্লামা ড. মোহাম্মদ হুজ্জাতুল্লাহ্ নক্সবন্দী।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা সহসভাপতি ও শাহরাস্তি উপজেলা নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ইমদাদুল হক পাটওয়ারী।

বিজ্ঞাপন

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ ফরিদ মজুমদার। সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মো. শাখাওয়াত হোসেন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রসেনার সাবেক সহসাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে জেলার সকল উপজেলার কাউন্সিলরবৃন্দ, নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খীগণ উপস্থিত ছিলেন।

কাউন্সিলে ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মো. শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মো. নেয়ামুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. খোরশেদ আলম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা