প্রতিদিন চিনি খেলে কি দ্রুত চুল পড়ে যায়?

Default User
লাইফস্টাইল ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২৯, ২০২১ | ৬:৫৭
Link Copied Successfully!

চিনি এটি যে খুব বেশি উপকারী নয়, এ বিষয়ে মোটামুটি সবাই একমত। কারণ প্রতিদিন চিনি খেলে তা ওজন বাড়িয়ে দিতে পারে। বাড়তে পারে রক্তে শর্করার মাত্রাও। এছাড়াও চিনি খাওয়ার আছে আরও অনেক ক্ষতিকর দিক। তার মধ্যে একটি হতে পারে চুল পড়ে যাওয়া বা টাক পড়া। এই তথ্য কি আপনার জন্য নতুন?

আরও আগে পুরুষের মাথায় টাক পড়তো কেবল বয়স বাড়লেই। কিন্তু এখন আর বয়স দরকার হয় না, অনেক কম বয়সী পুরুষের মাথায়ও দেখা যায় বিশাল টাক। কারও কারও তো বয়স ত্রিশের কোঠা পার হওয়ার আগেই মাথার সব চুল খালি হয়ে যায়। এর পেছনে সবচেয়ে বড় কারণ হতে পারে জীবনযাপনের ধরন।

চিনি খেলে তা টাক পড়ার জন্য দায়ী হতে পারে। এর অন্যতম কারণ হলো অতিরিক্ত চিনি রক্ত চলাচলে বাধা তৈরি করতে পারে। স্ক্যাল্পে রক্ত চলাচল কমে গেলে তা শুষ্ক হয়ে চুলের গোড়া ‍দুর্বল হয়ে যায়। সেইসঙ্গে ধমনির দেয়ালের পুরুত্ব বেড়ে যাওয়ার ফলে রক্তচাপ বেড়ে যায় এবং শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। শুধু চুল পড়া নয়, অতিরিক্ত চিনি খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়।

বিজ্ঞাপন

ভিটামিনের অভাবেও বাড়তে পারে টাক পড়ার সমস্যা। নিয়মিত প্রোটিন পাউডার খাওয়ার অভ্যাস আছে অনেকের। এটিও কিন্তু হতে পারে চুল পড়ার জন্য দায়ী। অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে বাড়তে পারে থাইরয়েড। সেখান থেকেও দেখা দেয় চুল পড়ার সমস্যা।

চিনি খাওয়ার আরও কিছু ক্ষতিকর দিক
চিনি যদি অতিরিক্ত খান তবে তা লিভারের চারপাশে অতিরিক্ত চর্বির একটি স্তর তৈরি করে। যে কারণে লিভারের আকৃতির পরিবর্তনসহ এর কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। বিভিন্ন গবেষণায় কিন্তু চিনিকে ডায়াবেটিসের জন্য দায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিদিন ১৫০ ক্যালোরি গ্রহণ করলে তা ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয় ১.১ শতাংশ।

অতিরিক্ত চিনি খাওয়ার ফলে দ্রুত মেদ বেড়ে যেতে পারে। এটি তলপেট, চিবুকসহ শরীরের অন্যান্য জায়গায় ফ্যাট জমায়। বাড়তি মেদ জমলে তা দূর করা সহজ নয়। তখন নানা ধরনের প্রচেষ্টা ও কসরত চালিয়ে যেতে হয়। প্রতিদিন অতিরিক্ত চিনি খাওয়া থেকে তাই বিরত থাকতে হবে।

বিজ্ঞাপন

চিনির আরেকটি ক্ষতিকর দিক হলো এটি আপনার বয়স খুব দ্রুত বাড়িয়ে দিতে পারে। অতিরিক্ত চিনি খেলে তা ত্বকে বলিরেখার কারণ হতে হবে। এ কারণে অনেককে বয়সের আগেই দেখতে বয়স্ক লাগে। তাই চেহারায় তারুণ্য ধরে রাখতে চাইলে কমাতে হবে চিনি খাওয়ার পরিমাণ। প্রতিদিন সর্বোচ্চ পাঁচ চা চামচ পর্যন্ত চিনি খাওয়া নিরাপদ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের