কালচোঁ দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রত্যাশী ১০ প্রার্থী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৭, ২০২১ | ৬:৫২
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রত্যাশী ১০ জন। বুধবার প্রার্থী তালিকার জন্য বিকালে ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ে তৃণমূল আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন মিকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান মজুমদারের সঞ্চালনায় এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ১০ জন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন নৌকা প্রতীক চেয়েছেন।

তারা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন মিকন, সাধারণ সম্পাদক আনিছুর রহমান মজুমদার, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, এস এম মানিক, মাঈনুদ্দিন মিয়াজী, শাখাওয়াত হোসেন, মাহফুজুর রহমান, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন মজুমদার ও মুক্তা আক্তার।

বিজ্ঞাপন

বর্ধিত সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুন, সহ সভাপতি আলী আশ্রাফ দুলাল, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ ও হাজী জসিম উদ্দিন প্রমুখ।

সভার শেষে নামের তালিকা নিয়ে হট্টগোল সৃষ্টি হয়। পরে চেয়ারম্যান পদে নৌকা প্রত্যাশী এস এম মানিক ও আনোয়ার হোসেন মজুমদারের সমর্থকরা বলাখালে এসে চাঁদপুর – কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। ওই সময় দেড় ঘন্টা সড়ক অবরোধ ছিল। পরে দু’পক্ষের সমঝোতা ও হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেয় অবরোধকারীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা