আত্মহনন করেছে আফসানা মিমি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৪, ২০২০ | ৪:৫৮
Link Copied Successfully!

মতলব পৌর শহরের মধ্য কলাদী এলাকায় একটি বাসায় গলায় ফাঁস দিয়ে আফসানা মিমি(১৭) নামের এক তরুণী আত্মহত্যা করেছে। ২৩ জুন মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে।

পরিবার ও পুলিশ জানায়,শহরের মধ্য কলাদী এলাকায় আব্দুর রব মিয়ার ভবনের তিন তলায় আফসানার বড় বোন হালিমা ভাড়া থাকে। নিহত আফসানা তার বোনের বাসায় থেকে পড়াশুনা করতো।

ঘটনার দিন হালিমা তার চার বছরের শিশু ছেলেকে আফসানার কাছে রেখে দক্ষিণ বাইশপুর বাপের বাড়ি যায়। সন্ধ্যায় বাসায় ফিরে দেখে ভিতর থেকে দরজা লাগানো। আশপাশের লোকজনের সহায়তায় হালিমা ঘরে ঢুকে দেখে ফাঁসিতে ঝুলছে।

বিজ্ঞাপন

আফসানার আত্মহত্যার বিষয়ে তাৎক্ষণিক কেউই কিছু বলছে না। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর গ্রামের মনির হোসেন ফরাজীর ছোট মেয়ে আফসানা। সে শহরের রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়তো।

অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন,এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। বুধবার সকালে পোস্টমর্টমের জন্য মর্গে পাঠানো হবে। তবে কী কারণে আত্মহত্যা ঘটেছে তা জানা যায় নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা