ফরিদগঞ্জে মা’কে খুন করলো ছেলে, তিন ঘন্টার মধ্যে আটক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৭, ২০২১ | ৩:৪১
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে মা’কে ছেলে দা দিয়ে কুপিয়ে খুন করার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ২৭ অক্টোবর, দিবাগত রাত ৪ টার দিকে পশ্চিম বড়ালী দেওয়ান বাড়িতে মা মনোয়ারা বেগম (৬৫)কে নিজ সন্তান মমিন দেওয়ান (৪২) দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

পরে মিরপুর এলাকা থেকে জনতা কর্তৃক তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানান, মা ও ছেলে একই ঘরে বসবাস করতো। ঘটনার রাতে হঠাৎ মাকে দা দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায় ছেলে মমিন।

নিহতের ভাই রুহুল আমিন ও একই বাড়ির আ: রহিম জানান, মমিন দীর্ঘদিন জেলে ছিল সম্প্রতি দু‘মাস পূর্বে জেল থেকে জামিনে আসে।সে ইতি পূর্বে রুপবান নামের এক মহিলাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করার দায়ে বেশ ক‘বছর জেলে ছিল।

মাকে কুপিয়ে রাতেই সে পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে খুনি মমিন জানায়, আমর মাকে দা দিয়ে ১০/১২টি কোপ দিয়ে হত্যা করি। আমাকে মিথ্যা মামলায় জড়ানোর কারণে ১৮ বছর পূর্বে এক মহিলাকে ৩দিনের আল্ট্রিমেটাম দিয়ে ছুরি তৈরি করে জবাই করে হত্যা করি।

এ বিষয়ে নিহত মনোয়ারা বেগম রুহুল আমিন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো: শহিদ হোসেন জানান,সংবাদ পেয়ে লাশ সুরতহাল করে মর্গে পাঠানো হয়েছে। পুলিশের সর্তক দৃষ্টির ফলে স্থানীয় মিরপুর এলাকা থেকে খুনি মমিনকে আটক করা সম্ভব হয়েছে।

তবে এলাকাবাসী জানিয়েছে,মমিনের মানসিক সমস্যা রয়েছে। তাছাড়া মমিনের কথায়ও অসংলগ্নতা বুঝা যাচ্ছে।
এএসপি সার্কেল মোহাম্মদ সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

R/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা