ঘুড়ি উড়িয়ে সময় কাটাচ্ছেন সংগীত পরিচালক আল-আমিন খান

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৩, ২০২০ | ৩:৫৮
Link Copied Successfully!

ছোট্ট বেলার সেই দিনগুলি, মার্বেল ঘুড়ি আর ডাংগুলি। পাঠশালা ফাঁকি দিয়ে, কুলতিলা টিম নিয়ে হই, চই ছুটাছুটি দিন ভরে। মনে পড়ে শুধু মনে পড়ে, পাবো কি আর সেই দিন ফিরে…..। শৈশবের স্মৃতি জড়ানো এমন শ্রুতি মধুর গানের কথার মতোই আর কখনো কোনদিন শৈশবে ফিরে যাওয়া সম্ভব হবেনা জেনেও করোনাকালে ঘরবন্দী হয়ে ঘুড়ি উড়িয়ে সেই শৈশবে ফেরার ব্যর্থ চেষ্টা করছেন বর্তমান সময়ের সুনামধন্য প্রতিষ্ঠান রংধনু স্টুডিও এবং রংধনু মিউজিকের কর্ণধার সংগীত পরিচালক আল-আমিন খান।

মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে নিজ নিজ কর্মের দীর্ঘ বিরতীতে রয়েছেন নানা পেশার মানুষের সাথে সংগীত পরিচালক আল-আমিন খানও। লকডাউন শেষ হলেও করোনা সংক্রমনের ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। তাইতো করোনাকালে চাঁদপুরে মতলব উপজেলার নিজ গ্রামে ঘুড়ি উড়িয়ে অবসর সময় পার করছেন এই সংস্কৃতিপ্রেমী মানুষটি।

করোনার ভয়াবহতা বদলে দিয়েছে বাংলাদেশের দৃশ্যপট। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলা মানুষ এখন গৃহবন্দি। নিরাপদে থাকতে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। সেই সঙ্গে বন্ধ রয়েছে সব আউটডোর খেলাধুলা। আর এই লম্বা ছুটিতে বাঙালির ঐতিহ্য রঙিন ঘুড়ি নিয়ে মেতে আছেন চাঁদপুরের বিভিন্ন গ্রাম অঞ্চলের তরুণ প্রজন্মসহ বিভিন্ন বয়সি মানুষ। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনেকেই একসঙ্গে খোলা মাঠ, বিল, ঝীল কিংবা বাড়ির ছাদে বিভিন্ন প্রজাতির ঘুড়ি উড়াতে দেখা যায়। বিকাল হলেই দেখা যায় আকাশে ঘুড়ির মেলা। ঘুিড় উড়ানো দেখতে দেখতেই পার করে দিচ্ছেন অবসর সময়। আর চাঁদপুরের শিশু কিশোর ও মধ্যবয়সীদের সাথে থেমে নেই আল আমিন খানও। তিনিও অবসর সময় পার করতে সুস্থ বিনোদনে যোগ দিয়েছেন। গাঁয়ের মনোমুগ্ধকর পরিবেশে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে প্রতিদিন বিকেল হলেই ছোট বড়দের সঙ্গে করে মেতে উঠছেন ঘুড়ি উড়ানোর খেলায়। এ বিনোদনে যেনো ছেলে বেলায় দোলা দিয়ে যায় তার মনে।

বিজ্ঞাপন

সংগীত পরিচালক আল-আমিন খান বলেন, করোনা পরিস্থিতিতে সারা বাংলাদেশে দীর্ঘ দিন ধরে চলছে লকডাউন। তাই লকডাউনে আমার মিউজিক কোম্পানীর ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় অনেক দিন ধরে গ্রামে সময় পার করছি। কাজের মানুষ হওয়াতে বেশি অবসর থাকতে ভালো লাগেনি। তাইতো ঘরবন্দীর এই অবসর সময়ে ঘুড়ি উড়িয়ে সময় পার করার চেষ্টা। এতে করে একদিকে যেমন আমার অবসর সময়গুলো খুব দ্রুত পার হচ্ছে, অন্যদিকে শৈশবের স্মৃতি জড়ানো এই সুস্থ বিনোদনে ছেলে বেলায় হারিয়ে যাওয়ার চেষ্টা করছি। গাঁয়ের মনোরম পরিবেশে খোলা আকাশে ঘুড়ি উড়িয়ে বেশ ভালোই লাগছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা