রসিকতার কথোপকথনে ফেঁসে গেল অন্যন্যা পাণ্ডে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২১ | ৩:২৫
Link Copied Successfully!

শাহরুখ খানের ছেলে আরিয়ানের মাদককাণ্ডে নতুন করে আলোচনায় সুদর্শিনী অনন্যা পাণ্ডে। অনন্যা পাণ্ডে বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা এবং আরিয়ান খানের বাল্যবন্ধু।

অনন্যার বিরুদ্ধে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) অভিযোগ, হোয়াটসঅ্যাপ কথোপকথনে আরিয়ান খানকে গাঁজার যোগান দেওয়ার আশ্বাস দিয়েছেন অনন্যা।

ওই কথোপকথনে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি ব্যবস্থা করব।’আর এমন অভিযোগের বিপরীতে আরিয়ানকে গাঁজার জোগান দেওয়ার কথা সরাসরি অস্বীকার করেছেন অনন্যা।

বিজ্ঞাপন

অনন্যা বলেছেন, গাঁজা যে কোনো প্রকার মাদক,তা আমি জানতামই না। আমি নিজে জীবনে কোনোদিন মাদক সেবন করেননি। তবে হোয়াটঅ্যাপে আরিয়ানকে কেন গাঁজা এনে দেওয়ার কথা বলেছিলেন তিনি?

অনন্যার জবাব, নিছক রসিকতা করে এই কথোপকথন হয়েছিল, আর এ কথা এক বছরের পুরনো। এখন কেন নিয়ে ঘাটাঘাটি চলছে!

শুক্রবার দ্বিতীয় দফায় এনসিবির গোয়েন্দাদের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। প্রায় চার ঘণ্টা ধরে তাকে জেরা করা হয়। অবশ্য অনন্যার বিরুদ্ধে গাঁজা সংগ্রহ বা সরবরাহের কোনো প্রমাণ এখনও হাতে আসেনি এনসবিরির।
এদিকে হোয়াটসঅ্যাপ চ্যাটের পুরনো কাসুন্দি ঘাটাঘাটি করে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি আরিয়ান খানের।

বিজ্ঞাপন

বুধবার হাইকোর্টের দ্বারস্থ হন আরিয়ান। সেখানে আরিয়ান বলেন, আমার হোয়াটসঅ্যাপে কথোপকথনকে ‘ভুল এবং অন্যায়’ ভাবে ব্যাখ্যা করা হয়েছে। ওই পার্টিতে আমার কাছ থেকে কোনো মাদক পায়নি এনসিবির গোয়েন্দারা।

ওই পার্টিতে আসা আরবাজ শেঠ মার্চেন্ট ছাড়া আর কারও সঙ্গেই পরিচয় নেই আমার। হোয়াটসঅ্যাপে কথোপকথনের উপর ভিত্তি করে এনসিবি যে তদন্ত চালাচ্ছে, তার সঙ্গে এই মাদককাণ্ডের কোনো যোগসূত্র নেই। আমাকে ফাঁসানো হচ্ছে।

সূত্র:যুগান্তর
R/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা