‘কু’ নাম দিয়ে বিভাগ দেবো না, চাঁদপুর নাম তো আরও সুন্দর: প্রধানমন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২১, ২০২১ | ১০:৩৩
Link Copied Successfully!

কুমিল্লা নাম নিলেই খন্দকার মোশতাকের কথা মনে আসে, তাই ‘কু’ নাম দিয়ে বিভাগ দেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রী।

নতুন দুটো বিভাগ করা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, বিভাগের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি- আমি দুটো বিভাগ বানাবো দুই নদীর নামে। এর মধ্যে একটা পদ্মা, একটা মেঘনা। এই দুই নামে দুটো বিভাগ করতে চাই।

বিজ্ঞাপন

এসময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার দাবি জানিয়ে বলেন, আপা (শেখ হাসিনা) কুমিল্লার নামে (বিভাগ চাই)। সারা কুমিল্লার মানুষ কুমিল্লা নামে চায়।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, এই ‘কু’ নাম দেবো না আমি। কুমিল্লা নামে দেবো না। কারণ তোমার এই কুমিল্লা নামের সঙ্গে মোশতাকের নাম জড়িত। সেজন্য দেবো না। না, আমি দেবো না তো বললাম। ওই কুমিল্লা নাম নিলেই মোশতাকের কথা মনে আসে।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, এই ‘কু’ নাম দেবো না আমি। কুমিল্লা নামে দেবো না। কারণ তোমার এই কুমিল্লা নামের সঙ্গে মোশতাকের নাম জড়িত। সেজন্য দেবো না। না, আমি দেবো না তো বললাম। ওই কুমিল্লা নাম নিলেই মোশতাকের কথা মনে আসে।

বিজ্ঞাপন

এসময় বাহাউদ্দিন বাহার বলেন, আপা (প্রধানমন্ত্রী) পৃথিবীর কোনো ব্যক্তির ওপর দেশের পরিচয় হয় না। বাংলাদেশের পরিচয় বঙ্গবন্ধুর ওপর। মোনায়েম খানের ওপর না। বঙ্গবন্ধুকেই চেনে বাংলাদেশ, চেনে সারা বিশ্ব। যখন বাংলাদেশ চিনতো না- বলতো শেখ মুজিবের দেশ।

কুমিল্লা নামে বিভাগ হলে অন্য জেলাগুলো আসতে চায় না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই নামে (বিভাগ হলে) অন্য জেলাগুলো আসতে চায় না। আমরা চেষ্টা করেছি তো। নোয়াখালী আসবে না, ফেনী আসবে না, চাঁদপুর আসবে না, লক্ষ্মীপুর আসবে না, ব্রাহ্মণবাড়িয়া আসবে না।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া চায় ব্রাহ্মণবাড়িয়া নাম হোক, ফেনী চায় ফেনী নাম হোক, চাঁদপুর নাম তো আরও সুন্দর, চাঁদপুর চায় চাঁদপুর হোক।

বাহাউদ্দিন বলেন, আপা আপনি দিলেই সবাই মানবে।

তখন প্রধানমন্ত্রী বলেন, তুমি (বাহাউদ্দিন) সবার কাছ থেকে লিখিয়ে আনো। তোমাকে দায়িত্ব দিলাম সবার কাছ থেকে লিখিয়ে নিয়ে আসো। যাও।

এ সময় রসিকতা করে শেখ হাসিনা বলেন, তাহলে তুমি থাকো, তোমার হবে না। যদি বিভাগ চাও আমি মেঘনা নামে করে দিতে পারি।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা