শিগগিরই নারীশিক্ষার রূপরেখা প্রকাশ করবে তালেবান

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১৮, ২০২১ | ৫:১৭
Link Copied Successfully!

আশায় বুক বাঁধছে আফগান নারীরা। আবার স্কুলে যেতে পারবে তারা। কারণ, দেশটির মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরের মেয়েদের শিক্ষাসংক্রান্ত রূপরেখা চূড়ান্ত করছে তালেবান। শিগগিরই তা ঘোষণা করবে তারা। জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে রোববার এ খবর দিয়েছে এএফপি। নিউইয়র্কে জাতিসংঘে ইউনিসেফের উপনির্বাহী পরিচালক ওমর আবদি শুক্রবার জানান, তালেবানের শিক্ষামন্ত্রী তাদের বলেছেন, ‘তালেবান শিক্ষার একটি কাঠামো নিয়ে কাজ করছেন, যে কাঠামো আফগান মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার সুযোগ করে দেবে। তারা আশা করছেন, এটি শিগগির এ ঘোষণা আসবে। গত সপ্তাহে কাবুল সফর করেছিলেন জাতিসংঘের এ কর্মকর্তা।’

তিনি সাংবাদিকদের বলেন, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে পাঁচটি প্রদেশে (উত্তর-পশ্চিমে বালখ, জাভজান এবং সামঙ্গান, উত্তর-পূর্বে কুন্দুজ এবং দক্ষিণ-পশ্চিমে উরোজগান) ইতোমধ্যেই মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। ‘শুধু ৫টি প্রদেশ নয়, জাতিসংঘ চায় সারা দেশেই মেয়েরা স্কুলে যাবে’, বলেন ওমর আবদি। তালেবানের শিক্ষামন্ত্রী জাতিসংঘের এই কর্মকর্তাকে জানিয়েছেন, নতুন কাঠামোতে ষষ্ঠ শ্রেণির পরের ক্লাসগুলোতে পড়ার জন্য যেন স্কুলে যেতে পারে সে লক্ষ্যেই কাজ করছেন তারা। ইসলামি শরিয়া বহাল রেখে মেয়েরা কীভাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে লেখাপড়া চালিয়ে যেতে পারে সে লক্ষ্যে আইন তৈরি করছে তালেবান। দু-এক মাসের মধ্যেই যেন রূপরেখা বা কাঠামোটি প্রকাশ করা যায় সে বিষয়ে শিক্ষমন্ত্রীকে তাগিদ দেওয়া হয়েছে বলে এ কর্মকর্তা জানান। ছেলেদের স্কুল খোলার ৪ সপ্তাহ পর এই প্রথম মেয়েদের ব্যাপারে মুখ খুলল তালেবান। আবদি শিক্ষামন্ত্রীকে বলেছিলেন, ‘আমি আজ আপনার সঙ্গে কথা বলছি। এরই মধ্যে মাধ্যমিক স্কুল বয়সের লাখ লাখ শিক্ষার্থী গত ২৭ দিন স্কুলে যেতে পারেনি। শিক্ষা থেকে তারা বঞ্চিত।’ তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের অপেক্ষা না করার জন্য অনুরোধ করছি। বলেছি, একদিন অপেক্ষা করা মানে ওই একটি দিন মেয়েদের শিক্ষাজীবন থেকে হারিয়ে যাওয়া।’

১৯৯৬-২০০১ পর্যন্ত আফগানিস্তানের তালেবানের আগের শাসনামলে মেয়ে এবং নারীরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছিল।

বিজ্ঞাপন

সূত্র:যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা