হাজীগঞ্জে নবাগত ভূমি কর্মকর্তা মানিকের যোগদান

Default User
পাপ্পু মাহমুদ
আপডেটঃ অক্টোবর ১৭, ২০২১ | ৮:০৭
Link Copied Successfully!

হাজীগঞ্জের নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মো. মেহেদী হাসান মানিক। তিনি গত বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলায় যোগদান করেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এই দিন থেকে তিনি তাঁর দায়িত্ব পালন শুরু করেন। এ সময় তাঁকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

এর আগে মো. মেহেদী হাসান মানিক মাগুরা জেলার সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। হাজীগঞ্জে যোগদান এবং মাগুরার সদরে দায়িত্ব পালনের আগে তিনি চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এনডিসি হিসেবে কর্মরত ছিলেন।

ব্যক্তি জীবনে নবাগত এসিল্যান্ড মো. মেহেদী হাসান মানিক বিবাহিত। তার স্ত্রী আজিজুন্নাহার চাঁদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বরত আছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা