
হাজীগঞ্জ বাজারে যুক্ত হলো ‘বাংলা খাবার রেস্তোরা’
Link Copied Successfully!


হাজীগঞ্জ বাজারে বাংলা খাবার রেস্তোরাঁর উদ্বোধন করা হয়েছে। ১৪ অক্টোবর বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ বাজার আমিন রোড (থানা রোড) বাংলা খাবার রেস্তোরাঁ উদ্বোধন করা হয়।
বাংলা খাবার রেস্তোরাঁ উদ্বোধনের পর মিলাদ, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ।
বাংলা খাবার রেস্তোরাঁর মালিক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্ববধায়নে এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. ইকবাল মজুমদার।


ওইসময় আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মেহমুদ, মো. ওমর ফারুক, মো. জাহাঙ্গীর আলম, মো. মামুন পাটওয়ারী, মো. মনোয়ার হোসেন খান, মো. ইউসুফ প্রমুখ।
বাংলা খাবার রেস্তোরাঁয় সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তাসহ যাবতীয় খাবার ঘরোয়া পরিবেশে রান্না করা হবে।


























