হাজীগঞ্জে হামলার ঘটনায় ৫ সদস্য তদন্ত কমিটি গঠন, পূজা মন্ডপ পরিদর্শন

Default User
মজিব পাটোয়ারী
আপডেটঃ অক্টোবর ১৪, ২০২১ | ৬:৫৪
Link Copied Successfully!

হাজীগঞ্জ বাজারের পূজা মন্ডপে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ এমপি। তিনি বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ বাজারের লক্ষী নারায়ণ জিউর আখড়ায় হামলায় ক্ষতিগ্রস্ত পূজা মন্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, এই অপশক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। সুস্থ্য ধর্মপ্রাণ ব্যক্তিরা এমন হামলা করতে পারে না। অপশক্তিরাই হামলা করেছে। কাউকে ছাড় দেয়া হবে না।

ওইসময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় একাধিক মামলা হবে। এখন পর্যন্ত হাজীগঞ্জে ৭ জন, কুমিল্লায় ৪৩সহ চট্রগ্রাম রেঞ্জে ৭৩ জনকে আটক করা হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ৫ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

ওইসময় আওয়ামীলীগের কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, পুলিশ সুপার মিলন মাহমুদ, সদর সার্কেল সুদীপ্ত রায়, হাজীগঞ্জ সার্কেল সোহেল মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো: মাইনুদ্দিন, পৌর মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন,
চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবিব অরুণ, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন,উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বীসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০