
সপ্তমীতে প্রশাসনের পরিদর্শন ও পূজা উদযাপন পরিষদের উপহার পেলেন মন্ডপগুলো


দেশজুড়ে চলছে দুর্গাপূজা মহা উৎসব। কাশফুলের শুভ্রতা নিয়ে দুর্গাদেবী এসেছে ধরায়। ষষ্ঠী, সপ্তমী পেরিয়ে এসেছে মহা অষ্টমী। পূজা মণ্ডপগুলোতে এই দিন নামবে ভক্তদের ঢল। মহাব্যস্ততায় কাটবে সারাদিন।
মঙ্গলবার সপ্তমীতে হাজীগঞ্জ পৌরসভার ১২টি পূজা মন্ডপ পরিদর্শন করেন হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পৌর নেতৃবৃন্দ।
জঁমকালো চোখ ধাঁধানো মন্ডপগুলো পরিদর্শন শেষে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। ওইসময় তিনি করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে আনন্দানুষ্ঠান করার আহবান জানান।


মন্ডপগুলোতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে পূজা উপলক্ষে সরকারের দেয়া শর্ত মেনে চলার আহবান জানান হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ।
সপ্তমীর দিনের শুরুতে ১২ টি পূজা মন্ডপে বস্ত্র ও লুঙ্গী বিতরণ এবং সন্ধ্যায় ৫ হাজার টাকা করে প্রদান করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হাজীগঞ্জ পৌর শাখার নেতৃবৃন্দ। এ বিষয়ে কথা বলেন পৌর শাখার সভাপতি রাধা কান্ত দাস রাজু।
হাজীগঞ্জ পৌরসভার পূজামণ্ডপ গুলো হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম ও বিবেকানন্দ বিদ্যাপীঠ, জমিদার বাড়ী পূজা মন্ডপ,শ্রী শ্রী রাজা লক্ষী নারায়ন জিউর আখড়া ত্রিনয়নী সংঘ, পৌর মহাশ্মশান ত্রিশূল সংঘ, মকিমাবাদ মনোগোপাল সাহার বাড়িতে নবদুর্গা, ফায়ার সার্ভিস রোডের পিছনে দশভূজা, বলাখাল চৌধুরীবাড়ী, শীলবাড়ি, হরি সাহার বাড়ী, নদী দাস বাড়ী, বলাখাল কানাই কারিগর বাড়ী ও আলীগঞ্জ দাস বাড়ি।
সপ্তমীর সন্ধ্যায় প্রায় আটটি পূজা মন্ডপ পরিদর্শন করেন প্রশাসনের নেতৃবৃন্দ। ওইসময় উপস্থিত ছিলেন তদন্ত ওসি ইব্রাহিম খলিল, সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন, উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হাজিগঞ্জ পৌর শাখার সভাপতি রাধা কাম্ত দাস রাজু, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, সহ-সভাপতি ডাক্তার তাপস চন্দ্র সাহা, প্রণব কুমার সাহা, প্রদীপ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অজয় সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক বাদল সাহা ও কোষাধক্ষ্য বিকাশ সাহা প্রমুখ।


























