চাঁদপুর নৌ-পুলিশের অভিযানে ১৯ জেলে আটক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১১, ২০২১ | ৪:৪০
Link Copied Successfully!

মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনায় নৌ-পুলিশের অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও ৩টি জেলে নৌকাসহ ১৯ জেলেকে আটক করা হয়েছে।

রোববার ১০ অক্টোবর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করে নৌ -পুলিশ। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন নৌ-থানা।

আটককৃতরা হলেনঃ বরগুনা জেলার মো. নবিন, নোয়াখালি জেলার মো.কামাল, মো.সিরাজ, ভোলা জেলার মো.কালু, মো. হামিদ মোল্লা, সদর উপজেলার রাজরাজেস্বর ইউনিয়নের আক্তার ঢালী,মো.নাজমুল হোসাইন,শাহজালাল,মো. আমান উল্লাহ দেওয়ান,মো.রাকিব ঢালী, আল আমিন,মো.খোরশেদ আলম, আবদুল আজিজ,এনায়েত উল্ল্যাহ, মো. সৈয়দ মোল্লা,মো.আমান উল্লাহ,হাইমচর উপজেলার মো. শাকিল মিয়া,হেলাল খান,শরিয়তপুর জেলার মো.খোরশেদ আলম।

বিজ্ঞাপন

নৌ-পুলিশ জানায়,ইলিশের উৎপাদন বাড়াতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার।

এসময় মাছ শিকাররত অবস্থায় ৩২ লক্ষ মিটার কারেন্ট জালসহ ১৯ জেলেকে আটক করা হয়। এছাড়া ৩টি জেলে নৌকা ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা